• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ডোমার গোমনাতীতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আ#হ#ত ডোমার চিলাহাটিতে মাদক কারবারি শুকুর আলী গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার আসামী ইয়ানুর ঢাকা থেকে গ্রেফতার পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডোমারে আল-আজাদ মডেল মাদ্রাসা পুকুরের গর্ভে বিলিন হতে বসেছে

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চন্দিনা পাড়ায় অবস্থিত সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-আজাদ মডেল মাদ্রাসা পুকুরের গর্ভে বিলিন হতে বসেছে। অপরদিকে প্রসস্ত রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতে কাঁদাপানী জমে কোমলমোতি শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়ায় ২০২৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে সেখানে জেনারেল বিভাগ একাডেমী শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং বালিকা মাদ্রাসা শাখায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ২শতাধীক শিক্ষার্থী রয়েছে। সেখানে ১৬জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করা হয়।

বর্তমানে প্রসস্ত রাস্তা না থাকায় কাঁদা পানি বেয়ে বাশেঁর শাকো দিয়ে পার হয়ে ক্লাশ করতে হয়। অপরদিকে মাদ্রাসার কোল ঘেঁষে একটি পুকুর বর্ষায় ভেঙ্গে গিয়ে মাদ্রাসাটি হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীদের চলাচলে প্রায় ঘটছে দূর্ঘটনা।

তাই এলাকাবাসীর দাবী পৌর প্রশাসন পদক্ষেপ নিয়ে রাস্তা করে দিয়ে, পুকুর ভাঙ্গন রোধে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে ধর্মীয় শিক্ষার মান উন্নত হবে। বিষয়টি সমাধানে পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd