• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার গোমনাতীতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আ#হ#ত ডোমার চিলাহাটিতে মাদক কারবারি শুকুর আলী গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার আসামী ইয়ানুর ঢাকা থেকে গ্রেফতার পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

ডোমার গোমনাতীতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আ#হ#ত

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীর পরকিয়ায় বাঁধা প্রদান করায় স্ত্রীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে পাশন্ড স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী ক্যাম্পের পাড় এলাকায়। অভিযোগ সুত্রে জানাযায় উক্ত এলাকার নুরল ইসলামের ছেলের সুরুজ আলীর সাথে একই এলাকার হেমতপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে বানু বেগমের বিগত ১৪ বছর পূর্বে বিয়ে হয়। সুখে শান্তিতে চলছিলো তাদের সংসার জীবন। সংসার জীবন চলাকালীন তাদের কোল জুড়ে ২টি সন্তান লাভ করে।
এরই মধ্যে বানু বেগম অসুস্থ হয়ে পড়লে তারই স্বামী সুরুজ আলী পরকিয়ায় লিপ্ত হয় বলে বানু অভিযোগ করেন। সেই থেকে শুরু হয় তার উপরে শারিরিক ও মানুষিক নির্যাতন। কারণে অকারণে সুরুজ আলী ও তার পরিবারের লোকজন বানু বেগমকে অত্যাচার করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সুরুজ আলীর পরকিয়ার বিষয়ে বাঁধা প্রদান করাকে কেন্দ্র করে সুরুজ আলী তার স্ত্রীকে বেধরক মারপিট করে এবং মুখে পরনের ওরনা পেচিয়ে ধারালো ছুরি দিয়ে হত্যার চেস্টা চালায়। পরে এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের ও বানু বেগমের বাবার বাড়ীর লোকজন সংবাদ পেয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে ২ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এ বিষয়ে বানু বেগম বাদী হয়ে তার স্বামী সহ পরিবারের লোকের বিরুদ্ধে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন। ডোমার থানার ওসি (তদন্ত) আজগার আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান নির্যাতনের শিকার গৃহবধু বানু বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd