• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

খুলনার পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অপু ওরফে মুন্না (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক রেজাউল ইসলাম। মৃত অপু উপজেলার গড়ইখালী এলাকার মাসুম বিল্লাহর ছেলে। সে তার মায়ের সাথে ভিলেজ পাইকগাছা এলাকায় বসবাস করে আসছে। গত তিন মাস ধরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কাজ করে আসছিল। গত কয়েক দিন আগে প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য এর কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিলেও ডেঙ্গুর প্রবনতা কোন ভাবেই যেন রোধ করা যাচ্ছে না। পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। তিনি বলেন এই সময়ে অসুস্থ হলেই অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। পাশাপাশি পরিবারের সবাই কে ডেঙ্গু বিষয়ে সচেতন ও সতর্ক হতে হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd