• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

দেবহাটায় এলজিইডির আয়োজনে গ্রামীন সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরন কর্মশালা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় এলজিইডির আয়োজনে গ্রামীন সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরন কর্মশালা
বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা

দেবহাটায় এলজিইডির আয়োজনে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এলজিইডির গ্রামীন সড়ক মাস্টারপ্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস এর জিআইএস স্পেশালিষ্ট সাকিব হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা প্রমুখ। কর্মশালায় উপজেলার ২টি সড়ক কোর রোডের আওতায় আসার জন্য প্রাথমিকভাবে চুড়ান্ত হয়েছে এবং আরো ৩টি সড়ক কোর রোডের আওতায় নিয়ে আসার জন্য প্রস্তাবনা পেশ করা হয়। এছাড়া সড়কের স্থায়ীত্ব বাড়ানোর জন্য রাস্তার পাশে ১০ ফুট পর্যন্ত মাটি দেয়া ও ঘেরের পাশে প্রটেক্ট ভেড়ি দেয়ার ব্যবস্থা করার দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd