• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২২১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দেবহাটায় গণপ্রতিরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেবহাটা উপজেলা জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা যুবদলের উদ্যোগে বিকাল ৪টায় পারুলিয়া বাসস্টান্ড প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল, সদস্য সচিব শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসেনসহ প্রমুখ। বক্তারা দেশব্যাপী একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে অবিলম্বে সেটা বন্ধ না করলে এই ধরনের দেশবিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ করতে যুবদলের নেতৃত্বে কঠিন কর্মসূচী গ্রহন করা হবে বলে সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd