• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ

দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

”আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝরে পড়া মুক্ত ” এবং “শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও জোৎসা বালার যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন সিংহ, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফাতেমা খাতুন, সখিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সাজু পারভিন প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপকারভোগী শিক্ষার্থী আল আমিন, শাহিনুর রহমান ও আয়েশা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করেন এবং সকলকে শিশুদের প্রতি যত্নশীল হওয়া ও তাদের ভবিষ্যতের কান্ডারী হিসেবে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে শিশু চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাড় সকলকে শপথ বাক্য পাঠ করান। শেষে অতিথিবৃন্দ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা সম্বলিত ফলক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd