সাতক্ষীরার আশাশুনিতে স্বপ্নসারথী সদস্যদের হাঁসমুরগী পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ই জুন সকাল ১০ঘটিকার সময় আশাশুনি ব্র্যাক অফিসে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডা: মো: আব্দুস সালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশাশুনি। এলাকা ব্যবস্থাপক মো: আছাদুল ইসলামের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক দাবি মো: আলমগীর হোসেন, শাখা ব্যবস্থাপক দাবি – প্রবাল কুমার বিশ্বাস, শাখা হিসাব কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, কর্মসুচি সংগঠক হাসিবুল ইসলাম, নাসরিন নাহার, সুমন শেখ। উক্ত প্রশিক্ষণে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আশাশুনি উপজেলার ১০টি স্বপ্ন সারথি দলের ২০ জন সদস্যকে প্রশিক্ষন করানো হয়।