• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ

পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ২০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে.... মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে.... মনিরুল হাসান বাপ্পী

খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তিনি বলেন বিএনপি হচ্ছে মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পী বলেন উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রা দীর্ঘ সময় অবহেলিত রয়েছে। পূর্বের ওয়াদা অনুযায়ী বিএনপির একজন কর্মী হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। অবহেলিত দুর্গম এবং প্রত্যন্ত এই এলাকার কোন মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষেই সরকার এবং আমরা সবাই কাজ করছি। তিনি বলেন বিএনপি সরকার ক্ষমতায় থাকলে এখানকার সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি ২১ সেপ্টেম্বর সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাপ্পী বলেন
চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার মানুষ এই ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা পাবে এবং ভবিষ্যতে এই ধরনের ফ্রী ক্যাম্পের বেশি বেশি আয়োজন করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, মেছের আলী, ইমরান সরদার, ইব্রাহিম গাজী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, মনিরুল ইসলাম মন্টু ও ফয়সাল রাশেদ সনি।
দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্পে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করেন। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd