আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে চুরি প্রতিরোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জুয়েলার্স এবং মোবাইল ফোন শোরুমের মালিক সহ বাজার কমিটির ব্যবসায়ীদের সাথে ডোমার থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানা।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারুক আহম্মেদ (পিপিএম)।
উক্ত অনুষ্ঠানে ডোমার বাজার দোকান মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, বিশিস্ট ব্যবসায়ী শেখর সাহা, মিন্টু সাহা, জুয়েলারী মালিক সমিতির সভাপতি আজাদুল ইসলাম, ডোমার থানার এসআই আবু হাসান, অমিত কুমার দে, এএসআই হেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও মতবিনিময় সভায় ডোমার বাজারের অনান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। ডোমার বাজারে চুরি প্রতিরোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সিসি টিভি স্থাপনের পাশাপাশী নৈশ্য প্রহরী জোরদার করণে সকলের সহযোগিতা কামনা করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ।