আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে এক গৃহবধুকে মারপিটের অভিযোগ উঠেছে কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ পাইকারপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী সরকারপাড়া গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে সেরাজুল ইসলামের ক্রয়কৃত জমি রয়েছে। সেই জমিতে সেরাজুল দীর্ঘদিন যাবত চাষ আবাদ করে আসছে। সেরাজুলের বাড়ী অন্য এলাকায় হওয়ার সুবাদে এলাকার ইসমাইল হোসেনের ছেলে রওশন এবং স্বপন ইসলাম ছোটবাউ মিলে জমিটি জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা করে বলে অভিযোগ করেন সেরাজুল।
গত ১৯জুলাই সেই জমিতে সেরাজুল ধানের রোপা বপন করেন। পূর্ব শক্রতার জের ধরে ঘটনার দিন ৪ অক্টোবর গভীর রাতে সেরাজুলের লাগানো ধান এলাকার ইসমাইল হোসেন, ছেলে রওশন, স্বপন ইসলাম ছোটবাউ তারা তাদের দলবল নিয়ে ধান কেটে নিয়ে যায়। এবিষয়ে পরদিন সকালে সেরাজুলের স্ত্রী লায়লা বেগম, কন্যা শ্যামলী আক্তার ধান কাটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে রওশন ও স্বপন ইসলাম ছোটবাউ লায়লা ও শ্যামলীকে বেধরক মারপিট করে বলে অভিযোগ করেন তারা।
তাদের আঘাতে লায়লা বেগম গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে সেরাজুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রওশন ও স্বপন ধানকাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের জমি আমরা ধান লাগিয়েছি এবং কেটে এনেছি। তবে মারপিটের ঘটনা মিথ্যা, তারাই মা ও মেয়ে মিলে আমাদের বাড়ীতে এসে গালিগালাছ করেছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি সেরাজুলের পরিবার।