আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২অক্টোবর) বেলা ২টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় ডোমার।
অনুষ্ঠনটি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে সারা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সহ-সভাপতি মেরাজুল হক, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলীসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রনালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি। এতে সভাপতিত্ব করেন অত্র মন্ত্রনালয়ের সচিব, ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠাটি দেশের প্রতিটি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে একযোগে সম্প্রচার করা হয়।