আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটিতে মাদক সেবন কালে নুর আলম (১৯) এবং রাহিমিন ইসলাম (২৯) নামে ২জন মাদক সেবীকে গ্রেফতার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতাকৃত নুর আলম পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকার ময়নুল ইসলামের ছেলে এবং রাহিমিন ইসলাম পূর্ব ভোগডাবুড়ী প্রামানিক পাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লতিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স চিলাহাটি পূর্ব ভোগডাবুড়ী বানিয়াপাড়া এলাকা থেকে মাদক সেবন কালে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং সেবনের কাজে বাহৃত জিনিষপত্র উদ্ধার করে পুলিশ।
পরে তাকে ডোমার থানায় নিয়ে এসে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (৫) ধারায় মামলা দায়ের করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃত দুজনকে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।