খুলনার পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতা সহ ১৮ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। গত ২৪ ঘন্টায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের’কে গ্রেফতার করেন।
১০ অক্টোবর শনিবার থানার ডিউটি অফিসার এসআই একরামুল ইসলাম জানান, ওসি স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী’র নগরশ্রীরামপুর থেকেে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা মান্নান হাজরা (৫৭) কে আটক করা হয়। তাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নং নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এছাড়া জুয়া আইনে-৬,পরোয়ানাভুক্ত-২,নিয়মিত মামলায় -২, মাদক আইনে-৩সহ বিভিন্ন অপরাধে ১৮ জন’কে গ্রোফতার করা হয় । সমাজ থেকে মাদক-জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়ে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি শেখ আউয়াল কবির।