আমি এ জেলায় এসে দেখেছি ১৭ বছরে উন্নয়ন কম হয়েছে, এ এলাকার মানুষ সোখিন ছিল, আপনাদের এ কাজটা খুব অল্পদিনের কাজ, এ ট্রেনিংটা নেন এরপর কোন একটা ইন্টারভিউতে গেলে সুন্দর করতে পারবেন।এ অঞ্চলে তেমন একটি প্রাকৃতিক দুর্যোগ নেই। এরপরও ৮০% বিয়ে হয় বাল্য বিবাহ এবং যৌতুকদিয়ে। আত্মহত্যা প্রতিদিনই কম বেশি হচ্ছে এটি চিহ্নিত করতে হবে।তিনি আরো বলেন আমি যে কাজটা করব সবচেয়ে আন্তরিকতার সহিত করব তাহলে আমাকে কেউ ঠেকাতে পারবেনা। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে শনিবার (১০ই অক্টোবর) উপজেলা প্রশাসনও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এসব কথা বলেন।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম।