• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্দেশনায় দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকাল ১০টায় সখিপুর বাজারের পাশে সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ​বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত “ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ” উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সখিপুর বাজারের মাছ বাজার, কাচা বাজার, মুরগি পট্টি, বাজার জামে মসজিদ, প্রাইমারি স্কুলসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ইয়াকুব আলী, সাধারন সম্পাদক আফছার আলীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজের বাড়ির আঙিনাসহ আশেপাশের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান। বক্তারা বলেন, ​আসুন নিজের আঙিনা পরিষ্কার রাখি এবং ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলি। এই অনুষ্টানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd