• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৪৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম
দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিষ্ঠিত বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
শুরুতে বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ, বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির, গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি পূজা মন্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯ টি পূজামন্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে, আচার অনুষ্ঠানে সবাই একত্রে থাকে। তিনি বুধহাটায় উপস্থিত সকলকে দেখিয়ে বলেন, এখানে যেমন হিন্দু মুসলিম সবাই একসাথে এসেছেন, তেমনি সবাই মিলে পূজায় শান্তিরক্ষা করবেন। আমি এবং আমার সাথী সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। অধিকাংশ পূজামন্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার, সার্কেল এসপি (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, থানার সেকেন্ড অফিসার লক্ষণ চন্দ্র দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলীসহ থানার পুলিশ সদস্য, স্ব স্ব মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd