• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন
দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার ৮ অক্টোবর দুপুর ১ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল, স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বিএনপি নেতা ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মন ঠিক করে রাখতে হবে। তিনি বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের কল্যানে উপজেলা প্রশাসন সবসময় সহযোগীতা করে এবং আগামীতেও করবে। এসময় ১৫জন শিক্ষার্থীদেরকে বাই সাইকেল, ৩০জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ এবং ৩০টি শিক্ষা প্রতিষ্টানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd