• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার
৭ আসামি গ্রেপ্তার

আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের মো. ইয়াছিন গাজীর ছেলে ইমন হোসেন (২২), একই গ্রামের জালাল গাজীর ছেলে মেহেদী হাসান (২০), কলিমাখালী গ্রামের আব্দুর হাকিম সানার ছেলে সোহরাব হোসেন, একই গ্রামের মোতালেব সরদারের ছেলে ফারুক হোসেন বিল্টু, নাকতাড়া গ্রামের আব্দুল সানার ছেলে আজিজুল ইসলাম, বুধহাটা গ্রামের শিবানন্দ দে’র ছেলে আব্দুল্লাহ ওরফে জয়দেব (৩০) এবং কাটাখালী গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে ইয়াকুব আলী সানা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমন হোসেনের বিরুদ্ধে শ্যামনগর থানার সিআর-৩৬৬/২৬ এবং মেহেদী হাসানের বিরুদ্ধে সিআর-৩৬৩/২৬ মামলা রয়েছে। সোহরাব হোসেনের বিরুদ্ধে সিআর-১৪৩/২২, ফারুক হোসেন বিল্টুর বিরুদ্ধে পারিবারিক জারি ০৫/২০, আজিজুল ইসলামের বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-৩৫০/২৫, আব্দুল্লাহ ওরফে জয়দেবের বিরুদ্ধে টিআর-১৮০/২১ ও জিআর-৬২/১৯ এবং ইয়াকুব আলী সানার বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-১৫৭৪/২৫ মামলার ওয়ারেন্ট রয়েছে।
আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ৭ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি শাহিদুর রহমান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আশাশুনি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd