• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডোমারে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা ডোমারে কৃষকের ধানকাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিটের অভিযোগ একসময় ডাক অফিসে আসত প্রেমপত্র, আর এখন আসে শুধু তালাকপত্র! দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এ অঞ্চলে প্রাকৃতির দুর্যোগ নেই, তবু ৮০% বাল্যবিয়ে ও যৌতুক-চিন্তার বিষয় জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা প্রতিশ্রুতি পূরণ করলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু জাফর মন্ডল, মসজিদে দিলেন থাই দরজা আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

নারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে চিত্রাঙ্কন- সভা ও পুরস্কার বিতরণ

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ৬৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে চিত্রাঙ্কন- সভা ও পুরস্কার বিতরণ
নারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে চিত্রাঙ্কন- সভা ও পুরস্কার বিতরণ

“নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সৃজনশীল প্রতিযোগিতা,র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানব কল্যাণ পরিষদ। উপজেলা মানব কল্যাণ পরিষদের সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটনসহ আরও অনেকে।

​আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে সচেতন করে গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।

​কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)আব্দুল জলিল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd