পাইকগাছা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতেই প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কপোতাক্ষ মার্কেটের সামনে বাজার চৌরাস্তা মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিকের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী ও সোহেল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের শামীম জোয়াদ্দার, রাজিব নেওয়াজ, বিশ্বজিৎ কুমার সাধু, তরিকুল ইসলাম, হারুন-রশিদ, আব্দুর রহিম, আব্দুল মজিদ, খানজাহান গোলদার, মিনারুল ইসলাম মিন্টু, আসলাম পারভেজ, শামীম আহমেদ, ইমান আলী, গোলাম রব্বানী,আব্দুস সালাম,মাওলা হোসেন, আজারুল ইসলাম, ইকবাল হোসেন, মিল্টন,সঞ্জয়, সংকর মন্ডল জিল্লুর রহমান, সুজন গাজী নাজমুল গাজী, আব্দুল্লাহ সরদার, সাবান আলী, লাভলু সানা, হুমায়ুন সানা, আব্দুর রহিম, মাসুম বিল্লাহ রবিউল ইসলাম, আকরাম হোসেন, হযরত আলী,রফিকুল সদ্দার মনিরুল মোড়ল,মাসুম গাজী, শাহিন খান, আনারুল গাজী, আকিল সদ্দার , সানা,মাজেদ গোলদার সাইবুর গাজী, সামাদ গাইন।