• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৩৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ

খুলনার পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে নিলাম গ্রহীতাদের নালিশি ৫০ একর জমিতে সাইনবোর্ড লাগানোর ঘটনায় মাছ লুটপাটের অভিযোগ করেছেন নিলাম ক্রেতারা।
জানাগেছে, দীর্ঘ ২৮ বছর পর গত ২ নভেম্বর উপজেলা সহকারি ভূমি অফিস হতে ভিপি কেস নং-১৪২/৮২-৮৩ উল্লেখ করে ৪৯.৫৯ একর জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। নিলমাক্রেতাদের অভিযোগ আদালতের নির্দেশনা উপেক্ষা করে নাজির আনিছুর রহমান নালিশি জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার পর এলাকার শত-শত মানুষ যার-যার মত করে মাছ লুটপাট করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,মিস কেস-২৫৮১-৭৯-৭০ সালে চাঁদখালী’র কৃষ্ণনগর মৌজাস্থ ৪৯.৫৯ একরের সময়মাঝি ও শাহাপাড়া খাল বা জমি নিলাম হয়। নিলামক্রয় করেন কৃষ্ণনগরের নয়াব আলী, মারজেন গাজী, দেবদুয়ারের কৃষ্ণপদ নাথ, সুবোল চন্দ্র নাথ, শাহাবুদ্দীন গাজী, সাতক্ষীরা আশাশুনির শ্রীকলসের আঃ মাজেদ গাইন ও গোবরদাঁড়ির আঃ রাজ্জাক মোড়ল। নিলাম ক্রয়ের পর থেকে তারা ভোগদখলকার আছেন বলে জানিয়েছেন।
এদিকে তপশীল বর্নিত জমি ইজারা দিতে সরকার গত ১৭/৭২-৭৩ সালে বিজ্ঞাপ্তি দিলে এর বিরুদ্ধে নিলামক্রেতারা খুলনার তৃতীয় মুন্সেফ আদালতে দেওঃ ১৯০/৭৩ মামলা করেন। এ মামলায় গত ৭-৩-৭৫ সালে
আদালত সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা’র আদেশ দেয়।
এদিকে ডিক্রী বাতিলের জন্য সরকার পক্ষ জেলা জজ কোর্টে দেওঃ আপীল ১৭৮/৭৫ মামলা করলে আদালত আপীল খারিজ করে রায় দেন। পরবর্তীতে সরকার পক্ষ আবারো ৩য় মুন্সেফ কোর্টে মিস আপীল দেওঃ ১৬৪/৭৬ মামলা করলে দু’পক্ষের শুনানিন্তে আদালত তা খারিজ করে দেন। সর্বশেষ সরকার পক্ষ পাইকগাছার সিনিয়র সহকারী জজ কোর্টে দেওঃ ৮১/৮৪ মামলা করলেও এটিও খারিজ করেন আদালত।
নিলামক্রেতার জানান, দীর্ঘ ২৮ বছর পর ১৯০/৭৩ নং মামলার ডিক্রী বাতিলের জন্য জেলা প্রশাসক বাদী হয়ে ২য় যুগ্ম জেলা জজ আদালত খুলনায় দেওঃ২৪/২০০৪ মামলা করে। কিন্তু আদালত উক্ত আবেদনটি গত ৭-১১-১৬ তারিখে খারিজ করে দেয়। জানাগেছে, গত ১৬-৪-২৫ তারিখে উপজেলা ভূমি অফিস হতে খাস আদায়ের বিজ্ঞাপ্তি দেয়। জমির মালিক নয়াব আলী গাজী জানান, এর বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র সহকারি জজ কোর্টে জমির মালিক পক্ষে ডিসি, ইউএন’ও সহ এসিল্যান্ডের বিরুদ্ধে ২৮/২৫ ভায়োলেশন মামলা করা হলে আদালত ১২-০৮-২০২৫ তারিখ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। এদিকে মারজেন গাজীর ওয়ারেশ ও নিলাম গ্রহীতাদের মামলা পরিচালনাকারী গাজী আবুল কালাম অভিযোগ করেন আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং ভায়োলেশন মামলার অস্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমি অফিসের নাজির আনিসুর রহমান নালিশি সম্পত্তিতে সাইনবোর্ড লাগানোর পর লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের ঘটনা ঘটেছে।
এ অভিযোগ প্রসঙ্গে উপজেলা ভূমি অফিসের নাজির আনিছুর রহমান বলেন, নিলামক্রেতা’রা মামলা রায় সম্পর্কে ভূল তথ্য দিয়েছেন। এ জলমহালটি ভিপি জমিভুক্ত। তিনি আরো জানান, মূলত নালিশি সম্পত্তি সরকারের দখলে রাখতে ইউএনও স্যারের নির্দেশে সাইনবোর্ড টানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd