• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“বন্ধুত্বের বন্ধন থাকবে অটুট আজীবন” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) ডোমার শিমুল ফরেস্ট বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ব্যাপি উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে আনন্দ ঘন মুহুত্বে দিনটি পালন করা হয়।

সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন ১৯৭৮ ব্যাচের বন্ধু, বান্ধবী ও পরিবারবর্গ। এ সময় উক্ত ব্যাচের আনিছুল হক গোল্ডেন, কহিনুর ইসলাম, স্বপন কুমার ঘোষ, আমজাদ হোসেন, খিতিশ চন্দ্র রায়, ফেরদৌসী রহমান আঙ্গুর, পরিবারে পক্ষে নুরুন নাহার হক, নজিবুল হক নজিব তারা তাদের অনুভুতি ব্যক্ত করেন।

দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যে শুভেচ্ছা বিনিময়, খেলাধুলা, বল নিক্ষেপ, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাইমুল ইসলাম চৌধুরী। দীর্ঘ ৪৮ বছর পর স্কুল জীবনের বন্ধু ও বান্ধবীদের কাছে পেয়ে আনন্দে আতœহারা হয়ে পড়ে সকলে।

উক্ত মিলন মেলায় বন্ধুদের স্ত্রী, সন্তান, নাতী, নাতনীসহ পরিবারবর্গ অংশগ্রহন করেন। প্রতি বছর এই মিলনমেলার আয়োজন করার আহবান জানান পরিচালনা কমিটির আহবায়ক কহিনুর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd