আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে সুনামধন্য প্রতিষ্ঠান ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা সুষ্ঠভাবে সর্ম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ডোমার সাহাপাড়া ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টারে সকাল ১০টায় এবং বিকাল ৩টা ৩০ মিনিটে ২ সিপ্টে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধীক ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো।
প্রতিষ্ঠানের পরিচালক ওঁম প্রকাশ রায় জানান, শিশুদের মেধা বিকাশে এবং শিক্ষার মান উন্নয়নে এই পরীক্ষার কোন বিকল্প নেই। সহকারী শিক্ষক ইয়াছিন ইসলাম বলন, ২০২২ সালে আমাদের এই কোচিং সেন্টার প্রতিষ্ঠা লাভ করেন, সেই থেকে আমরা সকল শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে শিশুদের পাঠদান করে আসছি। যার কারণে আমাদের হাতেগড়া অনেক শিক্ষার্থী মেধা তালিকায় উর্ত্তিন হয়ে ভাল প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।