
খুলনার পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে নিলাম গ্রহীতাদের নালিশি ৫০ একর জমিতে সাইনবোর্ড লাগানোর ঘটনায় মাছ লুটপাটের অভিযোগ করেছেন নিলাম ক্রেতারা।
জানাগেছে, দীর্ঘ ২৮ বছর পর গত ২ নভেম্বর উপজেলা সহকারি ভূমি অফিস হতে ভিপি কেস নং-১৪২/৮২-৮৩ উল্লেখ করে ৪৯.৫৯ একর জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। নিলমাক্রেতাদের অভিযোগ আদালতের নির্দেশনা উপেক্ষা করে নাজির আনিছুর রহমান নালিশি জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার পর এলাকার শত-শত মানুষ যার-যার মত করে মাছ লুটপাট করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,মিস কেস-২৫৮১-৭৯-৭০ সালে চাঁদখালী'র কৃষ্ণনগর মৌজাস্থ ৪৯.৫৯ একরের সময়মাঝি ও শাহাপাড়া খাল বা জমি নিলাম হয়। নিলামক্রয় করেন কৃষ্ণনগরের নয়াব আলী, মারজেন গাজী, দেবদুয়ারের কৃষ্ণপদ নাথ, সুবোল চন্দ্র নাথ, শাহাবুদ্দীন গাজী, সাতক্ষীরা আশাশুনির শ্রীকলসের আঃ মাজেদ গাইন ও গোবরদাঁড়ির আঃ রাজ্জাক মোড়ল। নিলাম ক্রয়ের পর থেকে তারা ভোগদখলকার আছেন বলে জানিয়েছেন।
এদিকে তপশীল বর্নিত জমি ইজারা দিতে সরকার গত ১৭/৭২-৭৩ সালে বিজ্ঞাপ্তি দিলে এর বিরুদ্ধে নিলামক্রেতারা খুলনার তৃতীয় মুন্সেফ আদালতে দেওঃ ১৯০/৭৩ মামলা করেন। এ মামলায় গত ৭-৩-৭৫ সালে
আদালত সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা'র আদেশ দেয়।
এদিকে ডিক্রী বাতিলের জন্য সরকার পক্ষ জেলা জজ কোর্টে দেওঃ আপীল ১৭৮/৭৫ মামলা করলে আদালত আপীল খারিজ করে রায় দেন। পরবর্তীতে সরকার পক্ষ আবারো ৩য় মুন্সেফ কোর্টে মিস আপীল দেওঃ ১৬৪/৭৬ মামলা করলে দু'পক্ষের শুনানিন্তে আদালত তা খারিজ করে দেন। সর্বশেষ সরকার পক্ষ পাইকগাছার সিনিয়র সহকারী জজ কোর্টে দেওঃ ৮১/৮৪ মামলা করলেও এটিও খারিজ করেন আদালত।
নিলামক্রেতার জানান, দীর্ঘ ২৮ বছর পর ১৯০/৭৩ নং মামলার ডিক্রী বাতিলের জন্য জেলা প্রশাসক বাদী হয়ে ২য় যুগ্ম জেলা জজ আদালত খুলনায় দেওঃ২৪/২০০৪ মামলা করে। কিন্তু আদালত উক্ত আবেদনটি গত ৭-১১-১৬ তারিখে খারিজ করে দেয়। জানাগেছে, গত ১৬-৪-২৫ তারিখে উপজেলা ভূমি অফিস হতে খাস আদায়ের বিজ্ঞাপ্তি দেয়। জমির মালিক নয়াব আলী গাজী জানান, এর বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র সহকারি জজ কোর্টে জমির মালিক পক্ষে ডিসি, ইউএন'ও সহ এসিল্যান্ডের বিরুদ্ধে ২৮/২৫ ভায়োলেশন মামলা করা হলে আদালত ১২-০৮-২০২৫ তারিখ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। এদিকে মারজেন গাজীর ওয়ারেশ ও নিলাম গ্রহীতাদের মামলা পরিচালনাকারী গাজী আবুল কালাম অভিযোগ করেন আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং ভায়োলেশন মামলার অস্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমি অফিসের নাজির আনিসুর রহমান নালিশি সম্পত্তিতে সাইনবোর্ড লাগানোর পর লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের ঘটনা ঘটেছে।
এ অভিযোগ প্রসঙ্গে উপজেলা ভূমি অফিসের নাজির আনিছুর রহমান বলেন, নিলামক্রেতা'রা মামলা রায় সম্পর্কে ভূল তথ্য দিয়েছেন। এ জলমহালটি ভিপি জমিভুক্ত। তিনি আরো জানান, মূলত নালিশি সম্পত্তি সরকারের দখলে রাখতে ইউএনও স্যারের নির্দেশে সাইনবোর্ড টানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো