• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ / ৭২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী
প্রতিমন্ত্রী বারী

জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপি। এবার চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় ৩ হাজার ৯০৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের চেয়ে এক টাকা বেশি। অর্থাৎ ৪০ কেজি ধানের দাম ১ হাজার ৪০০ টাকা। কৃষকেরা যাতে সরকার নির্ধারিত এ দাম পান, সে জন্যই সংগ্রহ কার্যক্রম নেওয়া হয়েছে।
তিনি বলেন, কালাইয়ে প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য রয়েছে। তবে এরপরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহ কার্যক্রম স্থানীয় প্রশাসন, কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে তদারকি করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
ধান সংগ্রহে হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, আগে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এবার সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষকেরা ধান নিয়ে এলে তা নেওয়া হবে—এমন সিদ্ধান্তের কথাও জানান তিনি।
খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে সক্রিয় সিন্ডিকেট থাকার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো চক্র নেই। প্রতিটি জায়গায় ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা তাঁকে সরাসরি জানাতে কৃষকদের আহ্বান জানান তিনি। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ৩ হাজার ৯০৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক (এসি ফুড) আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd