• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৪৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ
বৈদ্য নাথ দাশ (৪৫)

সাতক্ষীরা দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন ১ জন। আহত ব্যক্তির নাম বৈদ্য নাথ দাশ (৪৫)। সে দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত হলোধর দাশের ছেলে। প্রতিপক্ষরা তাকে মারপিট করে এবং তার ভোগ দখলীয় জমি দখল করে নিয়েছে বলে বৈদ্যনাথ দাশ দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা করেছেন। অভিযোগে বিবাদী করা হয়েছে, ১। শঙ্কর দাশ (৫০) ২। দিপঙ্কর দাশ (৪৬), উভয় পিতা- মৃত গোপাল চন্দ্ৰ দাশ ৩। শ্রাবন্তী দাশ (৪২), স্বামী- শঙ্কর দাশ ৪। মিতা রানী দাশ (৩৬), স্বামী- দিপঙ্কর দাশ ৫ । দীপ দাশ (২০), পিতা- শঙ্কর দাশ ৬। তীর্থ দাশ (১৯), পিতা- দিপঙ্কর দাশ, সর্ব সাং- বসন্তপুর, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা। অভিযোগ মতে জানা গেছে,
বসন্তপুর মৌজার খতিয়ান নং- ২১, ৩৪, দাগ নং সাবেক- ২৬, ২৭, হাল- ২২, ২৩, ২০, জমির পরিমান- (৪০.৫০+১৮)= ৫৮.৫০ একর। তফশীল বর্নিত ৫৮.৫০ একর জমির মধ্য থেকে ৪০.৫০ একর জমি বৈদ্যনাথের রেকর্ডীয় জমি এবং ১৮ শতক সরকারি ইজারাকৃত জমি। উক্ত জমিতে তিনি ঘরবাড়ী বেধে ও বিভিন্ন প্রকার গাছ গাছালী লাগিয়ে ভোগ দখলে আছেন। উক্ত জমির পশ্চিম পার্শ্ব দিয়া সরকারি রাস্তা আছে। বিবাদীগন ঐ রাস্তার উপর গোয়াল ঘর, ফাইবারের ফ্যান তৈরীর ঘর, রান্না ঘর ইত্যাদি তৈরী করে রাস্তার জমি জবর দখল করছে। তারা ঐ সরকারি রাস্তাটি ব্যবহার না করে বাদীর তফশীল বর্নিত রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা তৈরীর জন্য ষড়যন্ত্র করতে থাকে এবং তার জমি জোর পূর্বক জবর দখল করিয়া নেওয়ার জন্য হুমকী দেয়। এবিষয়ে তিনি সাতক্ষীরা আদালতে গত ইং ৬/৭/২৬ তারিখে পি-৪০৬/২৬ নং মামলা করে। এছাড়াো নিরুপায় হয়ে সে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করে। পরে সরকারি সার্ভেয়ার সরেজমিনে যেয়ে জমি মাপ জরীপ করে যার যার সীমানা নির্ধারন করে দেন। সেই সীমানা বরাবর ঘেরা বেড়া দেওয়ার জন্য তিনি ইং-১১/১১/২৬ তাং সকাল অনুমান ১০.০০ টার সময় সুতা টানাতে গেলে বিবাদীগন বাধার সৃষ্টি করে তাকে মারপিট করে। এসময় বিবাদীরা তার ভোগদখলীয় জমিও দখল করে নেয়। তিনি মারপিটের কারনে আহত হলে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করেন। তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd