• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত

ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

‎আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ টি পূজা মন্ডবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগডাবড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াাজুল ইসলাম কালু’র পক্ষ থেকে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ করা হয়েছে।

‎শনিবার ( ১৭ অক্টোবর) ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এ সময় ইউপি সদস্য আব্দুল খালেক, ভোগডাবুড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ সহ ইউনিয়নের ৮ টি পূজা মন্ডবের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন আমি বিভিন্ন পূজা মন্ডবে ঘুরেছি ফ্যাসিস্ট ১৫ বছরে দেখিনি কোন পূজা মন্ডবে সুষ্ঠু ও ভালোভাবে কাজ হয়েছে। ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল ও বিভিন্ন কষ্টের মধ্যে আপনারা দূর্গা পূজা উদযাপন করেছেন। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ করে এই অঞ্চলের আমাদের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে আমাদের ডোমার উপজেলার ১০৫ টা পূজা মন্ডপ আছে, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো এবং উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে এবার এবার পূজা উৎযাপন করবে।

আলোচনা শেষে পূজা মন্ডবে দায়িত্বরত ব্যক্তিদের হাতে টি শার্ট তুলে দেন এবং যথাসময়ে তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd