
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ টি পূজা মন্ডবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগডাবড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াাজুল ইসলাম কালু’র পক্ষ থেকে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১৭ অক্টোবর) ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এ সময় ইউপি সদস্য আব্দুল খালেক, ভোগডাবুড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ সহ ইউনিয়নের ৮ টি পূজা মন্ডবের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন আমি বিভিন্ন পূজা মন্ডবে ঘুরেছি ফ্যাসিস্ট ১৫ বছরে দেখিনি কোন পূজা মন্ডবে সুষ্ঠু ও ভালোভাবে কাজ হয়েছে। ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল ও বিভিন্ন কষ্টের মধ্যে আপনারা দূর্গা পূজা উদযাপন করেছেন। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ করে এই অঞ্চলের আমাদের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে আমাদের ডোমার উপজেলার ১০৫ টা পূজা মন্ডপ আছে, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো এবং উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে এবার এবার পূজা উৎযাপন করবে।
আলোচনা শেষে পূজা মন্ডবে দায়িত্বরত ব্যক্তিদের হাতে টি শার্ট তুলে দেন এবং যথাসময়ে তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো