আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে ঘড়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ কাওলা পাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত খয়রুল ইসলামের ছেলে হারুন অর রশিদের সাথে প্রতিবেশী মৃত ছমির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার, মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল হকের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে।
উক্ত এলাকায় পৈত্রিক এবং কবলা সুত্রে ৯শতক জমির মালিক হন হারুন। সেই সুবাদে জমিটি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। প্রতিবেশী আব্দুস সাত্তার অনৈতিক দাবী করে সেই জমিটি জোরপূর্বক দখলে নেয়ার চেস্টা চালায়। যার কারণে ঐ জমিতে শতাধীক গাছের চারা রোপন করেন হারুন। আব্দুস সাত্তার এবং তার দলবল মিলে গত ৩মাস পূর্বে গাছের চারাগুলো ভেঙে নস্ট করে দেয়।
সেই কারণে হারুন সাত্তারদের বিরুদ্ধে ডোমার থানায় সাধারণ ডাইরী ও বিজ্ঞ আদালতে নন এফ আই আর মামলা দায়ের করেন। মামলা করার কারণে তারা বেশী করে ক্ষিপ্ত হয়ে উঠে। যার কারণে শত্রুতার জের ধরে ১৩ অক্টোবর গভীর রাতে সেই জমিতে থাকা ২টি ঘড়ে দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়ে দেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে হারুন বাদী হয়ে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার জানান,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। গাছ ভাঙা এবং আগুন লাগার বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা এবং তার স্ত্রী ফতে বেগম বিষয়টি অস্বীকার করেন। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি হারুনের পরিবার।