• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

গণমানুষের কণ্ঠস্বর হয়ে দীর্ঘ পথচলা-রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ১০২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
গণমানুষের কণ্ঠস্বর হয়ে দীর্ঘ পথচলা-রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমানুষের কণ্ঠস্বর হয়ে দীর্ঘ পথচলা-রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিত্র

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার কেক কেটে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক ফারুক আহম্মেদ, নুরুল হক,একে আজাদ,নোমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে দৈনিক করতোয়ার প্রতিনিধি মো.বিপ্লব বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশক সময় ধরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদপত্রের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি তার পাঠকদের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরবে এমন প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd