মাসব্যাপী গণসংযোগ অভিযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশাশুনি বাজার জামে মসজিদ থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
গণসংযোগকালে জামায়াতের নেতৃবৃন্দ আশাশুনি সদর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে গিয়ে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা মাসব্যাপী গণসংযোগ অভিযানের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন এবং প্রচারপত্র বিতরণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর, উপজেলা আমির ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আফসার মুর্তজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি প্রভাষক যুবাইরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের ঘোষিত কর্মসূচি ও গণসংযোগ অভিযানের বিষয়ে তাদের অবহিত করেন।