• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৪৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
নৌকা বাইচ প্রতিযোগিতা

খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

​১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার সোলাদানার খালিয়ারচকে বদ্ধ নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক।

​আয়োজক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শিবপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অধীর কুমার মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর সরদার, পল্লী চিকিৎসক গোবিন্দ মন্ডল, অখিল মন্ডল, বিএনপি নেতা আব্দুল হাকিম, কালীপদ মন্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, প্রশান্ত মন্ডল, বিশ্বনাথ মন্ডল, নিখিল মন্ডল ও শংকর মন্ডলসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​নৌকা বাইচ প্রতিযোগিতায় উত্তর কাইনমুখি নৌকা দল বিজয়ী হয়। এছাড়া হাঁস ধরা, সাতার প্রতিযোগিতা ও ভাষান গান আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটি ও অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd