• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান
ওসি জাহাঙ্গীর আরিফ

শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ। তিনি বলেছেন, “দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঘটালে সে যত বড় নেতা বা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।”
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে আশাশুনি থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে।
তিনি বলেন, “পূজাকে কেন্দ্র করে কেউ গুজব ছড়ালে, উসকানি দিলে কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক পরিচয় আইনগত ব্যবস্থার ক্ষেত্রে বাধা হবে না।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। পূজামণ্ডপে মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দেরও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি উল্লেখ করে ওসি জাহাঙ্গীর আরিফ পূজামণ্ডপগুলোতে বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি (পিংকাই) ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিশ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ মণ্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd