• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ

মোরশেদ মন্ডল সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ
নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ

নওগাঁর সাপাহারে ১৬ দলীয় আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধামইরহাট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তানোর ফুটবল একাদশ।

শুক্রবার বিকেলে উপজেলার মদনশিং মাঠে নাপাই জিয়ন ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পর থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত তানর ফুটবল একাদশ একটি গোল করে জয় নিশ্চিত করে। ফলে ১-০ গোলের ব্যবধানে ধামইরহাট ফুটবল একাদশকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় তারা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর।

এসময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, মিজানুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল)সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে মদনশিং মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd