• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন ডোমারে প্রয়াত বিনয় কুমার রায় এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ জন গ্রেফতার-পরদিনই মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ২৭২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
গ্রেফতার ৬

আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেল হযরত প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের মোঃ আব্দুর খালেক শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম (সিসি-২৫৭/২৫), মোঃ ইসাহাক সরদারের ছেলে মোঃ রুহুল কুদ্দুস (সিসি-৬১১/২৫), মোঃ ফজোর আলী মোড়লের ছেলে মোঃ রবিউল ইসলাম (সিসি-২৫৩/২৫), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আব্দুর রহমান (সিসি-৬০৯/২৫), মোঃ রহমাত কারিকরের ছেলে মোঃ আসাদুল কারিকর (সিসি-৬১৩/২৫) এবং সুরমান সরদারের ছেলে মোঃ লিয়াকত আলী সরদার (সিসি-৬১২/২৫)।
পুলিশ জানায়, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে গ্রেফতার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd