• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামী সহ গ্রেফতার ৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ৪৪৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামী সহ ৬জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার এর নের্তৃত্বে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি এলাকার আকবর আলীর ছেলে মাদক কারবারি আশিকুর রহমান (৫৭), চিলাহাটি গাড়িয়াল গাড়ি এলাকার ছুটু মামুদের ছেলে বুলবুল ইসলাম শুকুরু (২৮), চোর চক্রের হোতা ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে মানিক ইসলাম (৩০), ছোট রাউতা ভূজারীপাড়া এলাকার মৃত সুকুমার কর্মকারের ছেলে বকুল কর্মকার (২৮), উপজেলার খামার বামুনিয়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায় (৪৫) এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সোনারায় ইউনিয়নের মোজাহারের ডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে মারুফ ইসলাম (২৩)।

ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd