• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছা ও আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৯৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
পাইকগাছা ও আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ তম বিশ্ব জলবায়ু সম্মেলন কে সামনে রেখে রোববার ( ১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ” একটাই পৃথিবী একটাই প্রাণ, জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান ” প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান ” কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি ” ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান ” সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার ” সহ জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লা কার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবি জানান।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।
অপরদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভাঙ্গনকূলে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে অনুরূপ এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি সাংবাদিক ইসমাঈল হোসেন লিংকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃআবু দাউদ আলী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ তহমিনা বেগম, কনটেন্ট ক্রিয়েশন এ্যান্ড কমিউনিকেশন অফিসার নেলসন মন্ডল, এফ,এফ তৃষ্ণা দত্ত, সুমিত্রা মল্লিকা সহ অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রোজেক্ট অফিসার এস,এম আফজাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd