• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থানা পুলিশ ; অব্যাহত অভিযানে দিশেহারা অপরাধী ও মাদক করবারকারীরা

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৯৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
পাইকগাছায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থানা পুলিশ ; অব্যাহত অভিযানে দিশেহারা অপরাধী ও মাদক করবারকারীরা
ওসি শেখ আউয়াল কবির

খুলনার পাইকগাছা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ধারাবাহিক অব্যাহত অভিযানে একদিকে গ্রেফতার হচ্ছে মাদক করবার কারীরা, অন্যদিকে প্রতিদিন অভিযানে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছেন থানা পুলিশ। ইতোমধ্যে আলোচিত গ্রেনেড বাবু কে গ্রেফতার করে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে পুলিশ। পুলিশের এই সফলালতার পিছনে রয়েছে বর্তমান ওসি শেখ আউয়াল কবিরের দুরদর্শি নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা।
থানা পুলিশের তথ্য অনুযায়ী সর্বশেষ অভিযানে উপজেলার কপিলমুনির রেজাকপুর থেকে ৬০৫ পিচ ইয়াবা সহ ওই এলাকার গফফার মোড়লের ছেলে মনিরুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবিরের নেতৃত্বে অভিযানে ছিল কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান সহ পুলিশের চৌকস একটি টিম।
অদ্য পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে সঙ্গীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান সহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

এছাড়াও এর আগে থানা পুলিশ ২২ পিচ ইয়াবা সহ দুইজন মাদক কারবারিকে আটক করে। তারা হলেন কপিলমুনি বাজার এলাকার মোঃ হাফিজুর রহমান বিশ্বাসের ছেলে মোঃ হাসিবুর হোসেন(শিমুল) ও একই এলাকার খালেক বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস।
অপরদিকে অপহরণ পূর্বক ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে পাইকগাছা থানার ভিকটিম (ব্যবসায়ী) দুজনকে উদ্ধার ও অপহরণকারীদের মাষ্টার মাইন্ড রিপন খান ও তার সহযোগী শরীফ শেখ কে যশোর জেলার অভয়নগর ও খুলনার সোনাডাঙা এলাকা থেকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করে পুলিশ । অপহরণকারী ও মুক্তিপণ দাবিকারী রিপন খান ১৬৪ ধারায় জবানবন্দিতে তাহার অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ।
মাদক এবং অপরাধ নির্মূলে থানা পুলিশের অব্যাহত অভিযানে গ্রেনেড বাবু কে গ্রেফতারের বিষয়টি সাড়া ফেলে দিয়েছে সর্বমহলে। এটি পুলিশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে সাধারণ মানুষ।
পাইকগাছা আইনীজীবি সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আক্কাস আলী নিকট সাত্তার কথিত গ্রেনেড বাবু ওরফে ডন বাবু (ইয়ামিন মোল্লা পরিচয়ে) ১০ লাখ ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ কে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দিলে জনমনে চরম আতঙ্ক তৈরী হয়। শেষমেষ ওসি শেখ আউয়াল কবিরের নেতৃত্বে থানা পুলিশ ইয়ামিন মোল্লা সহ সংবদ্ধ চক্রের আরো ২ জনকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন সরাফপুর এলাকা থেকে আটক পূর্বক আদালতে সোপর্দ করে। কথিত গ্রেনেড বাবু ১৬৪ ধারায় জবানবন্দিতে তাহার অপরাধের কথা স্বীকার করেছে পুলিশ নিশ্চিত করেছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধী এবং মাদক কারবার কারীরা দিশেহারা হয়ে পড়বে বলে মনে করছেন অনেকেই। অনেকেই বলছেন বর্তমান ওসি শেখ আউয়াল কবিরের দুরদর্শি নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনার কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের ব্যাবহার অনেকাংশে কমে এসেছে।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এলাকায় মাদকের ব্যাবহার ভয়াবহ আকার ধারণ করে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির বলেন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এলাকাবাসীর সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd