• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

দেবহাটায় কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরনে খেলাধুলার আয়োজন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১০৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
দেবহাটায় কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরনে খেলাধুলার আয়োজন
কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরনে খেলাধুলা

উপকূলীয় জনপদে খেলাধুলাকে কেন্দ্র করে কিশোরী ও তরুণীরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি তারা নিজেদের পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানেও সক্রিয় ভূমিকা রাখার ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব। ব্রেকিং দ্যা সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (SPiRiT-CALL)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা ধরনের ঐতিহ্যবাহী ও আনন্দঘন প্রতিযোগিতা।
১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য আয়োজন করা হয় বালিশ পাসিং খেলা। পাশাপাশি অনুষ্ঠিত হয় কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ। অভিভাবকদের জন্য ছিল চেয়ার সিটিং, হাড়িভাঙা, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের SPiRiT-CALL প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। সখিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর শিমুল হোসেন ও সুমাইয়া পারভিন রিজমা এবং মাস্টার কোচ রুমা পারভীন ও শফিকুর রহমান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। শেষে বিজয়ী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদেরকে পুরষ্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd