আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলায় আমবাড়ীতে গরুর দালাল আবু কালাম বিভিন্ন গৃহস্থের বাড়ী থেকে ২০টি গরু নিয়ে বিক্রি করে টাকা দেয়ার নাম করে প্রায় ১০লক্ষ টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফিরত পেতে প্রতিদিন তার বাড়ীতে মানুষের ভীড় জমে। এমনি করে গত ২বছরে ১০ থেকে ১৫ লক্ষ টাকা মেরে দিয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হরিরডারা এলাকার মৃত এজার উদ্দিনের ছেলে গরুর দালাল চক্রের হোতা আবু কালাম।
ভুক্তভুগিদের অভিযোগ সুত্রে জানাযায়, আবু কালামের সহযোগি জোড়াবাড়ী দ্বারকামারী এলাকার নুর ইসলামের ছেলে অমিনুর রহমান সহ চান্দখানা এলাকার মৃত মনে আলীর ছেলে আতিয়ার রহমানের বাড়ীতে গিয়ে গত ০৭/০৪/২০২৪ সালে তার ১টি গরু ৪৭,৫০০ টাকা দর করে ২,৫০০ বায়না দিয়ে আমবাড়ী হাটে গরু বিক্রি করে বাকী টাকা দেয়ার কথা থাকলেও ২বছর পেরিয়ে গেলেও অদ্যবদী কোন টাকা না দিয়ে প্রতারনা করে। অপরদিকে একই এলাকার ওছমান গণির ছেলে মামুন অর রশিদ এর বাড়ীতে গিয়ে ০৪/০৪/২০২৪ সালে ২টি গরু ৭২ হাজার টাকা দরে নিয়ে এসে একই কায়দায় টাকা মেরে দেয়।
এমনি ভাবে একই এলাকার তারা মিয়ার ছেলে ডাব্লুর কাছে ১টি, নজরুল ইসলাম বাচ্চা মিয়ার ছেলে ময়নুল হকের কাছ থেকে ২টি, মৃত অফিজ উদ্দিনের ছেলে নুর নবীর কাছে ১টি, উত্তর আমবাড়ী এলাকার মৃত খয়রাত আলীর ছেলে ইউনুছ আলীর ৩টি গরু ১লক্ষ ৮০ হাজার টাকা দরে নিয়ে এসে পালিয়ে বেড়াচ্ছে। তার প্রতারনার ফাঁদে পড়ে এলাকার অনেক মানুষ সর্বশান্ত হয়ে পড়েছে।
অপরদিকে উত্তর আমবাড়ী এলাকার নাছির উদ্দিনের ছেলে আজাহার আলীর কাছে ২টি গরু ১লক্ষ ২০ হাজার টাকা দরে, আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম নংরুর কাছে ১টি, ফজলার রহমানের ছেলে আব্দুল খালেকের কাছে ১টি, দক্ষিণ আমবাড়ী এলাকার মৃত ওছমান গণির ছেলে আজিমুল ইসলামের কাছ থেকে ২টি গরু নিয়ে এসে টাকা না দিয়ে তালবাহানা করে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করে তারা। এমনি ভাবে প্রায় ২০টিও বেশী গরু মানুষের বাড়ী থেকে নিয়ে এসে প্রতারনা করার অভিযোগ মিলেছে আবু কালাম ও তার সহযোগি অমিনুর রহমানের বিরুদ্ধে।
এবিষয়ে আবু কালামের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ২-১ জনের কথা শিকার করেন তিনি। এমন প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগি পরিবারের সদস্যগণ।