আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর ফাইনাল খেলা সুষ্ট ভাবে সর্ম্পন্ন হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ। শিক্ষক মিলি চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, মিরজাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, শিক্ষক শরিফুল ইসলাম টুয়েল, সাবেক ফুটবলার ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে টিম লিডার মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, আফসানা ইয়াসমিন আশা, ইলোরা জাহান সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সূধীজন উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় নতুন কুঁড়ি স্পোর্টস বোড়াগাড়ী ইউনিয়ন এবং জোড়াবাড়ী ইউনিয়ন টিম অংশগ্রহন করেন। দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে বোড়াগাড়ী দল দুই-শুন্য গোলে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন।