• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচির আয়োজন করে। রোববার (৮ নভেম্বর) সকালে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য সমবায় র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে ” করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমবায়ী জিএম শুকুরুজ্জামান, প্রাণ কৃষ্ণ দাশ, স ম আব্দুল জব্বার, বিল্লাল মোড়ল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, চিত্তরঞ্জন সরকার, আমিনুল ইসলাম বজলু, শামসুজ্জামান সুমন, ইউনুস আলী মোল্লা, মুহাম্মদ শফিয়ার রহমান, ইলিয়াস হোসেন, দীনেশ রায়, এসকে মহিবুল্লাহ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে উপজেলার ১৪ টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd