• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ২১৭ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দগণ।

বিদসটি পালনে উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

এ সময় অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী,শাপলা সমবায় সমিতির সাবেক সভাপতি মনছুর আলী, সমবায়ীকর্মী জিকরুল হক, ফরিদুল ইসলাম, আব্দুল ওয়ারেজ মুক্তা প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ৮জন সফল সমবায়ী কর্মীকে সম্মননা স্বারক হিসাবে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd