• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১২৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। শেষ মুহূর্তের প্রচার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থী। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। সমিতির ৯ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ ৭ টি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন সমিতির সাবেক সভাপতি অধিবাস চন্দ্র সানা ( ছাতা) ও বর্তমান সহ-সভাপতি রনজিৎ কুমার মন্ডল ( চেয়ার)।
সাধারণ সম্পাদক পদে ও দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন এরা হলেন সাবেক সাধারন সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ ( প্রজাপতি) ও তরুণ উদীয়মান ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (-মোমবাতি)।
অন্যদিকে ৫ সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন জয়ন্ত মন্ডল ( আম) পরিতোষ মন্ডল( দেয়ালঘড়ি), প্রশান্ত রায় (হাতি) শ্যামল বৈরাগী (ডাব), নির্মল মন্ডল,(মই) সুকৃতি সরদার ( মোরগ)। নির্বাচনে জয়ের ব্যাপারে সকল প্রার্থীরা আশাবাদী বলে জানিয়েছেন। সোমবারের নির্বাচন কে সামনে রেখে সমিতির সামনে থেকে বাজার পর্যন্ত প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। অন্যদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সমবায় দপ্তরের নির্বাচন সংশ্লিষ্ট কমিটি। উল্লেখ্য ইতোপূর্বে সহ সভাপতি পদে প্রজিৎ কুমার মন্ডল ও কোষাধ্যক্ষ পদে সুশান্ত কুমার সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং সদস্য থাকবেন একই দপ্তরের সহকারী প্রশিক্ষক এমএ বারিক হেসেন ও সমিতির কোষাধ্যক্ষ দেবব্রত কুমার দেবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd