• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আশাশুনির নওয়াপাড়ায় নদী খননের মাটি বিক্রির স্থান পরিদর্শনে ইউএনও

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আশাশুনির নওয়াপাড়ায় নদী খননের মাটি বিক্রির স্থান পরিদর্শনে ইউএনও
আশাশুনির নওয়াপাড়ায় নদী খননের মাটি বিক্রির স্থান পরিদর্শনে ইউএনও

আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় বেতনা নদী খননের সময় উত্তোলন করা মাটি নদীর পাশে স্তূপ করে রেখে অবাধে বিক্রির অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
বুধবার সকালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মাটি বিক্রির বিষয়ে খোঁজখবর নেন। তবে পরিদর্শনের সময় মাটি পরিবহনে ব্যবহৃত কোনো ট্রলি সেখানে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ইউএনওর আগমনের খবর পেয়ে ট্রলিগুলো আগেই সরিয়ে নেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও স্থানীয়দের উদ্দেশে বলেন, পরবর্তীতে কেউ মাটি কাটলে বা বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নিলে তাঁকে অবহিত করতে হবে। একই সঙ্গে মাটি কাটা ও পরিবহনের বিষয়ে নজরদারির দায়িত্ব বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের ওপর অর্পণ করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধ দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি ওয়াপদার রাস্তা, নওয়াপাড়া পুরাতন খেয়াঘাটের ইটের রাস্তা এবং মহেশ্বরকাটি-চাপড়া গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা ও পরিবহন অব্যাহত থাকলে এলাকার সড়ক ও নদীর পাড় আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয়রা নদীর পাড়, বাঁধ ও সরকারি সড়ক রক্ষায় মাটি কাটা ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ সময় বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশের এএসআই আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাংবাদিক ইয়াসিন আরাফাত ড্যানিসসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd