• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আশাশুনিতে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আশাশুনিতে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালীতে “ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং মৌমাছি, সাতক্ষীরার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মন্ডল, কাটাখালী জামে মসজিদের মাওঃ আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মরিয়ম খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার দাস বলেন, যুবসমাজ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে ধূমপান, তামাকজাত দ্রব্য ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম যুবসমাজকে মাদক ও ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আব্দুর রাশেদ বলেন, তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে গড়ে তুলতে হবে। মাদক ও ধূমপানের বিরুদ্ধে পরিবার, শিক্ষক, অভিভাবক এবং যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছির পিও প্রশান্ত মিস্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd