• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার ৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার ৫
সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার ৫

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-০৭, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর-১৮৫/২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা রয়েছে।
অভিযানে গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬), সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং অপর তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, নাশকতা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।”
গ্রেফতারকৃত পাঁচজনকে সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd