• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ । ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিত মানুষ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ । ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিত মানুষ
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ । ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিত মানুষ

খুলনার পাইকগাছায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদ উপজেলার গড়ইখালীর শিবসা নদীতে সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালিত ভাসমান হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আনিসুর রহমান।
উল্লেখ্য ভাসমান হাসপাতাল টি শিবসা নদীতে অবস্থান করে টানা ৩ মাস উপকূলীয় জনপদ গড়ইখালী ও এর আশেপাশের এলাকার দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। ভাসমান হাসপাতাল চিকিৎসা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়েছেন এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd