• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আশাশুনিতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৪

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আশাশুনিতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৪
সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৪

আশাশুনিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—প্রতাপনগর গ্রামের আবু দাউদ ফকিরের ছেলে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাছির মামুন ওরফে ছোট্ট (৪৫), দাতপুর গ্রামের মৃত্যু জব্বার বিশ্বাসের ছেলে মো. জালাল বিশ্বাস (৫৫), খালিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আবুল হোসেন (৫৫) এবং শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী সরদার (৪৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোনতাছির মামুন আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার (নং-২৩, তারিখ ২৩ জুন ২০২৬) আসামি। জালাল বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি। অপর দুজনের মধ্যে আবুল হোসেন আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত এবং অমেদ আলী ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd