• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে জবরদখলের অভিযোগ উঠেছে। বৈধ দলিল ও আদালতের রায় থাকার পরও জমি নিয়ে সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন উপজেলার পদমপুর গ্রামের বারকাত আলী’র অসহায় পরিবার। এ ঘটনায় সুষ্ঠ বিচার ও জমির দখল ফিরে পাওয়ার দাবি জানিয়ে বুধবার (২১ অক্টোবর) রাণীশংকৈল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, উপজেলার পদমপুর মৌজার ৭৫ শতক জমির বৈধ দলিল রয়েছে তাঁদের। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের আদালত থেকে ২০১৮ সালে ডিগ্রি পেয়েছেন তাঁরা। এরপরও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জমিটি জবরদখলের অভিযোগ করেন তিনি। কিন্তু ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে স্থানীয় বাসন্ত, ধনেশ্বর, অতুল চন্দ্র, অক্ষয়সহ অনেকেই জমিটি জবরদখল করে। আমরা বাঁধা প্রদান করিলে তারা দলবদ্ধ হইয়া লাঠিয়াল বাহিনী দিয়ে জমিটি জবরদখল করে। বারকাত আলীর অভিযোগ, জমিতে বাধা দিতে গেলে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হন। একপর্যায়ে জমিটি জবরদখল করা হয় বলেও দাবি করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যাল

য়ের পক্ষ থেকে তাঁদের জমির পক্ষে কাগজপত্র দেখানো হয়েছে এবং তাঁদের পক্ষে মতামত দেওয়া হয়েছে বলে দাবি করেন বারকাত আলী। তবে এ বিষয়ে সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, আদালতের রায় ও এসিল্যান্ডের রায় মানা যাবে না, আমি এটার সিদ্ধান্ত দেব।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য মরিয়ম, সুবিরন ও তারাফুল বলেন, তাঁদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। তাঁরা অসহায় অবস্থায় রয়েছেন এবং এ সমস্যার সুষ্ঠ সমাধান চান।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের মুঠোফোনে বুধবার ৩.২১ মিনিটে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd